চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ফকির পাড়ায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরবাড়ি, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
রবিবার দক্ষিণ বরুমচড়া মোনায়েম শাহ বাজারের পশ্চিম পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি পরিবারের ঘরবাড়ি ও ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন ক্যান্সারে মারা যাওয়া ছৈয়দের স্ত্রী, মোহাম্মদ হোসেন এবং তাঁদের স্বজন বাক্প্রতিবন্ধী রিনা আক্তার। অগ্নিকাণ্ডে তাঁদের বসতঘর ও ঘরের মালামাল পুড়ে যাওয়ায় পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অসহায় অবস্থায় পড়েছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, 'অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতা প্রদানের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হয়েছে।'
আরও পড়ুন:







