মঙ্গলবার

২০ অক্টোবর, ২০২৬ ৫ কার্তিক, ১৪৩৩

সাভারে আত্মগোপনে থাকা ধামরাইয়ের সাবেক কাউন্সিলর,আ.লীগ নেতা আরিফ গ্রেপ্তার

মাসুদ রানা, সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ২১:২২

শেয়ার

সাভারে আত্মগোপনে থাকা ধামরাইয়ের সাবেক কাউন্সিলর,আ.লীগ নেতা আরিফ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, মামলার পর থেকেই আরিফুল ইসলাম আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি চালানোর একপর্যায়ে হেমায়েতপুর এলাকায় তার অবস্থানের তথ্য পায় ডিবি। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, আরিফুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সুনির্দিষ্ট মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেমায়েতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে যথাযথ প্রক্রিয়ায় তাকে আদালতে সোপর্দ করা হয়।