সোমবার

১৯ অক্টোবর, ২০২৬ ৪ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
মণিপুরে নতুন করে সহিংসতায় নিহত চার, ইম্ফলে বিক্ষোভে অচলাবস্থা ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে; মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা তৈরির চেষ্টা করছে সিজেপি: শুভেন্দু ফ্রান্সে সহিংসতার দায় নিয়ে পদত্যাগ করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ সত্যিই কি 'ধর্ম যার যার, উৎসব সবার' হওয়া সম্ভব? নতুন পে-স্কেল চালু হলেও আগের হারেই ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা ইশরাককে কেন মাদকের বিরুদ্ধে অস্ত্র হাতে নামতে হলো, প্রশ্ন হাসনাতের সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় তথ্য বিনিময়ে ঘাটতি ছিলো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

সম্রাট হোসাইন, পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১৯:০২

শেয়ার

পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
ছবি: বাংলা এডিশন

পঞ্চগড়ের বোদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, অনুদানের ক্ষেত্রে কোন দলমত দেখা হবে না। যারা পাওয়ার যোগ্য তাদেরকেই দেয়া হবে।

জানা যায়, উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫ জনকে এক বান্ডিল করে ঢেউটিন এবং একটি মন্দিরে ১ বান্ডিলসহ ৩৬ বান্ডিল ঢেউটিন, এবং ৩৫ জনকে ৩ হাজার টাকা করে গৃহ মঞ্জুরীর চেক দেয়া হয়। এছাড়াও বোদা উপজেলা ক্রিড়া প্রেমীদের মাঝে খেলার সরঞ্জামাদি হাতে তুলে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় সহ বিভিন্ন ইউনিয়নের নেতকর্মীরা।