রবিবার

১৮ অক্টোবর, ২০২৬ ৩ কার্তিক, ১৪৩৩

জয়পুরহাটে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আব্দুল হাই, জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬ ১৯:৪৯

শেয়ার

জয়পুরহাটে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে শ্বশুরবাড়িতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ আবুল কালাম আজাদ নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে শ্বশুরবাড়ির পুকুর সেচের জন্য পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ঢলে পড়েন। স্বজনরা উদ্ধারের আগেই তার মৃত্যু হয়।

কুসুম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোমেনা খাতুন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আজ সকালে পুকুর সেচের জন্য পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে পড়ে যান। পরে স্বজনরা তাঁকে মৃত অবস্থায় উদ্ধারের করেন। আমাদের টিম সেখানে অবস্থান করছেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।