রবিবার

১৮ অক্টোবর, ২০২৬ ৩ কার্তিক, ১৪৩৩

শেরপুরের শ্রীবরদীতে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ

‎জান্নাতুল বাকী,শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬ ১৭:৪৬

শেয়ার

শেরপুরের শ্রীবরদীতে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ
ছবি: সংগৃহীত

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী উপজেলায় অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত তিনজন পলাতক আসামি রয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

‎রবিবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, তাদের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুমারঘাতি নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

‎বিজিবি সূত্রে জানা যায়, এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ত তিনজন পলাতক আসামির বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়। পরে জব্দ করা মদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

‎সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে