শনিবার

১৭ অক্টোবর, ২০২৬ ২ কার্তিক, ১৪৩৩

দামুড়হুদায় ভারতে স্বর্ণ পাচারকালে ছয় পিস স্বর্ণের বারসহ আটক এক

মোঃ জাহিদুল ইসলাম কাজল,খুলনা বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ২০:১৩

শেয়ার

দামুড়হুদায় ভারতে স্বর্ণ পাচারকালে ছয় পিস স্বর্ণের বারসহ আটক এক
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারকালে ৬ পিস স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর আওতাধীন মুন্সিপুর বিওপির টহলদল ভারতীয় সীমান্তবর্তী মুন্সিপুর এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তি হলেন- মোঃ দবির উদ্দিন, পিতা- মৃত দলিল উদ্দিন, গ্রাম- মুন্সিপুর, উপজেলা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গা।

৬ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পার হয়ে ভারতে স্বর্ণ পাচারকালে টহলদল তাকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০০ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হবে। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



আরও পড়ুন: