শনিবার

১৭ অক্টোবর, ২০২৬ ২ কার্তিক, ১৪৩৩

খাগড়াছড়িতে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৯:৪০

আপডেট: ১৭ অক্টোবর, ২০২৬ ২০:১৭

শেয়ার

খাগড়াছড়িতে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া
ছবি: বাংলা এডিশন

দেশব্যাপী বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

শনিবার রামগড় উপজেলার সোনাইপুল জিসি থেকে স্থাপড়াবিল সড়কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদুদ ভূঁইয়া, এমপি। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমকে এগিয়ে নেয়ার লক্ষ্য রয়েছে।

কর্মসূচিটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), খাগড়াছড়ি পার্বত্য জেলা।