গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ২২ মিনিটে কারখানার ছয়তলা ভবনের নিচতলার স্টোরে আগুনের সূত্রপাত হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানায়, বিকেল ৪টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর মধ্যে প্রথম ইউনিটটি বিকেল ৪টা ৩৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরও পড়ুন:







