রবিবার

১৮ অক্টোবর, ২০২৬ ৩ কার্তিক, ১৪৩৩

জ্বালানি সংকটের কারণ জানাতে পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

মো.সম্রাট হোসাইন,পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৭:৪৫

শেয়ার

জ্বালানি সংকটের কারণ জানাতে পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
ছবি: বাংলা এডিশন

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণ সাধারন জনগনকে জানাতে পঞ্চগড় বাজারে তথ্যভিত্তিক লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। শনিবার দুপুরে পঞ্চগড় বাজারের প্রধান প্রধান সড়কে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে এ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় অতীত সরকারের নীতিগত ভুল এবং বর্তমান সরকারের গৃহীত নানা পদক্ষেপ সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করেন এবং বিতরণকৃত লিফলেটে বিগত ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দেশের লোডশেডিংয়ের পরিসংখ্যান এবং জ্বালানি খাতের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক বলেন, "বিগত আওয়ামী লীগ সরকারের আমলের অপরিকল্পিত সিদ্ধান্ত, দুর্নীতি ও অপব্যয়ের কারণে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত গভীর সংকটে পড়েছিল। কাগজে-কলমে উৎপাদন ক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট দেখানো হলেও জ্বালানি ও অর্থের অভাবে বাস্তবে অর্ধেকেরও কম বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে। অথচ ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে।

তিনি আরও বলেন, "গ্যাসের উৎপাদন না বাড়িয়ে আমদানিনির্ভরতা বাড়ানো এবং সময়মতো ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ না করায় জ্বালানি সংকট তীব্র হয়েছিল। তবে বর্তমানে সংকট কাটাতে বিকল্প উৎস থেকে তেল আমদানি, মজুত সক্ষমতা বৃদ্ধি এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের আইডিবি অর্থায়নে দ্বিতীয় শোধনাগার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সাধারণ মানুষের কাছে এসব প্রকৃত সত্য তুলে ধরতেই রাজপথে লিফলেট বিতরণের কথা জানান এ নেতা।

এ সময় জেলা, পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

মো,সম্রাট হোসাইন,পঞ্চগড় প্রতিনিধি