পবিত্র কোরআনুল কারিম হিফজ সম্পন্ন করায় বগুড়ার শাজাহানপুরে দুই হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে দারুল উলুম রহমানিয়া নূরানী হাফিজিয়া কওমি মাদ্রাসায় আয়োজন করা হয় হাফেজ ছাত্রদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দুইজন হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।
মাদ্রাসার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জোবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনির হোসেন ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম।
এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে পবিত্র কোরআন শিক্ষার প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোর উদ্যোগ নেয়া হয়।
আরও পড়ুন:







