শনিবার

১৭ অক্টোবর, ২০২৬ ২ কার্তিক, ১৪৩৩

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু, উদ্ধারের আগেই এলো আরেক ট্রেন

আবুল কালাম আজাদ,বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৬:৩২

শেয়ার

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু, উদ্ধারের আগেই এলো আরেক ট্রেন
ছবি; বাংলা এডিশন

বগুড়া শহরের নারুলী এলাকায় রেললাইনে প্রাণ গেল অজ্ঞাতপরিচয় এক নারীর। প্রথম ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। এরপর রেললাইন থেকে মরদেহটি সরানোর আগেই সেটির ওপর দিয়ে চলে যায় আরেকটি ট্রেন। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

শনিবার সকালে এ ঘটনা ঘটে।

বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, প্রথম ট্রেনের ধাক্কায় ওই নারী রেললাইনে পড়ে মারা যান। পরে মরদেহটি সরানোর আগেই অন্য একটি ট্রেন ওই স্থান অতিক্রম করে। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে তাঁর বয়স, পরিচয় ও কীভাবে তিনি রেললাইনে এসেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।