ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. আমিরুল ইসলাম দুঃখু নামে আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আমিরুল ইসলাম দুঃখু উপজেলার জালালপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে। পুলিশি প্রতিবেদনে তাঁকে কুশনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর থানার মামলা নম্বর ১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ১১৮/২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশি প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে পূর্ববর্তী অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:







