শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ১ কার্তিক, ১৪৩৩

আশুলিয়ায় এক লাখ ১৯ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার দুই

মাসুদ রানা,সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ১৯:৩১

শেয়ার

আশুলিয়ায় এক লাখ ১৯ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার দুই
ছবি; বাংলা এডিশন

শুক্রবার দুপুরে জম্মার নামাজের পর আশুলিয়ার পবনারটেক এলাকার মেম্বারপদপ্রার্থী দেলোয়ারের হোসেন মিন্টুর অফিসের সামনে একটি মুদি দোকানে এক তরুন একটি জুস কিনে এক হাজার টাকার নোট দেয় নোটটি সন্দেহজনক মনে হলে তিনি পানিতে ভিজিয়ে দেখেন নোটটি জাল নোট পরে আশে পাশের লোকজনের সহয়তায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় তার সাথে আরো এক ব্যাক্তি জড়িত রয়েছে পরে তারা ঐ ব্যাক্তিকে ফোন করে এনে আটক করে। আটক ব্যাক্তি দ্বয়ের নাম অনিক ও কামাল সর্দার তাদের দেশের বাড়ি বরিশাল জেলায়। তারা দীর্ঘ দিন যাবত চক্রবর্তী একটি ভাড়া বাসায় থেকে জাল টাকার ব্যবসা করতো। এ সময আটক কৃত অনিকের কাছ থেকে দশটি এক হাজার টাকার জাল নোট সহ দশ হাজার হাজার টাকার জাল নোট ও কামাল সর্দারের কাছ থেকে এক হাজার টাকার নোট, পাঁচশত টাকার নোট ও ১শত টাকার নোট সহ এক লক্ষ নয় হাজার চারশত টাকা তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ আড়াই হাজার টাকা, একটি ডাচ বাংলা ব্যাংকের ভিসা কার্ড,জাল টাকা তৈরির ক্যামিকেল, বিদেশি কযেন ও বরিশাল ল-১১০৭৪২ নম্বরের একটি হোন্ডা মোটর সাইকেল আটক করা হয়।

জানা যায় জাল নোটসহ ২জন জন আটকের বিষয়টি নিশ্চিত করেন পবনারটেকে স্থানীয় ৬ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টু। মিন্টুর সমর্থকদের তৎক্ষনাৎ তৎপরাতার কারণে তাদের আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে উপস্থিত স্থানীয় ব্যাক্তিবর্গ।

পরে আশুলিয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে জাল নোট ও অন্যানো আলামতসহ আটককৃত গ্রেপ্তার করেন আশুলিয়া থানার এসআই সাইদুল ইসলাম।

এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।