ভোলা চরফেশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলায় দালান বাজার এলাকা দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবার জুম্মা নামাজের সময় এ সড়ক দূর্ঘটনায় পতীত হন।
এতে ৬ যাত্রী গুরুতর আহত হলেও ঘটনা স্থলেই মারা যায় ১ যাত্রী। পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন।
বিষয়টি নিশ্চিত করেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ।
গুরুতর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রয়েছে।
ঘাতক দুই সিএনজি কে স্থানীয়রা আটক করলে পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানাযায়। স্থানীয়রা সিএনজি দুটি বেপরোয়া গতিতে চলছিল, অদৃশ্য কারনে তারা গতীরোধ করতে না পারায় মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে।
তারা আরো বলেন এ সড়কে সবচেয়ে বেশি প্রাণ হানী ঘটে সিএনজি দ্বাারা। বেশির ভাগ সিএনজি চালক মাদকাসক্ত হয়ে গাড়ি চালায়। গত শুক্রবার সিএনজির ধাক্কায় প্রাণ হাড়িয়েছে একজন মসজিদের( খতীব)। আমরা এই মহাসড়ক থেকে সিএনজি চলাচল অপসারণ চাই।
নিহত মোহাম্মদ আলী ভোলা সদর উপজেলার দক্ষিণ রতনপুর এলাকার বাসিন্দা ছিলেন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফ আলী জানান নিহত মোঃআলীর ভাই মোশাররফ হোসেন ইতিমধ্যে এসেছেন। আইগত প্রক্রিয়া চলমান রয়েছে, প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
আরও পড়ুন:







