শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ১ কার্তিক, ১৪৩৩

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

রোবেল আহমেদ তানভীর,কুমিল্লা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ১৭:৪৯

শেয়ার

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
ছবি; সংগৃহীত

কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা কাউছার আহমেদকে কুপিয়ে গুরুতর জখম করার পর হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত কাউছার স্থানীয় যুবদল নেতা কবিরের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ছত্রখিল এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা কাউছারের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা সরাসরি জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং দোষীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করেছে।