শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ১ কার্তিক, ১৪৩৩

শার্শায় ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

হারুন অর রশিদ বাপ্পী,শার্শা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ১৬:২৬

শেয়ার

শার্শায় ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ
ছবি; বাংলা এডিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, যশোর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেছেন, "বর্তমান সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে নজিরবিহীন দলীয়করণ চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ করছে। বিআরডিবি ও সার বিতরণসহ দেশের সর্বক্ষেত্রে সরকারের এমন একচেটিয়া দলীয়করণের বিরুদ্ধে এবং গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতে ইসলামী রাজপথে শক্ত অবস্থান নিয়েছে।"

শুক্রবার সকালে শার্শার নাভারণস্থ ‘দারুল আমান ট্রাস্ট’-এ আয়োজিত শার্শা উপজেলা জামায়াতের এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশে অনুষ্ঠিত হয় ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সরকারের এই সর্বগ্রাসী দলীয়করণ নীতি ও গণবিরোধী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। একই সাথে জনগণের ভোটাধিকার ও গণভোটের রায় বাস্তবায়নের জোরালো দাবি তুলে ধরে তিনি ঘোষণা করেন, আগামী ৩১ অক্টোবর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশব্যাপী লংমার্চ কর্মসূচি পালন করা হবে। উক্ত লংমার্চকে সর্বাত্মকভাবে সফল করতে শার্শা উপজেলা জামায়াতের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার বিশেষ আহ্বান জানান ।

শার্শা উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ ফারুক হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির পাশাপাশি সংগঠনের অন্যান্য শীর্ষ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক রেজাউল করিম এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার রেজাউল করিম।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমীর ও বেনাপোল পৌর মেয়র প্রার্থী রেজাউল ইসলাম, বেনাপোল পোর্ট থানা সেক্রেটারি আব্দুল হামিদ , শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও লক্ষ্মণপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ, প্রচার সেক্রেটারি ও ডিহি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মকবুল হুসাইন, বেনাপোল পোর্ট থানা কর্মপরিষদ সদস্য ওসমান গনী, ইমরান হোসেনসহ উপজেলা ও থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী।

বৈঠক শেষে প্রধান অতিথির নির্দেশনায় আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সফল করতে নেতৃবৃন্দ সর্বাত্মক প্রস্তুতি ও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।