শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ১ কার্তিক, ১৪৩৩

জীবননগরে বৃদ্ধের আত্মহত্যা, পারিবারিক চাপের দাবি পরিবারের

মোঃ জাহিদুল ইসলাম কাজল,খুলনা বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ১৫:৫০

শেয়ার

জীবননগরে বৃদ্ধের আত্মহত্যা, পারিবারিক চাপের দাবি পরিবারের
ছবি; সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৪নং সীমান্ত ইউনিয়নের গয়েশপুর মাঠপাড়া গ্রামে এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে সকাল ৬টার মধ্যে যে কোনো সময় গয়েশপুর মাঠপাড়া গ্রামের মৃত ফকির চানের ছেলে রায়েট নিজ বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি নিম গাছে আত্মহত্যা করেন।

পরিবার সূত্রে জানা যায়, ভিকটিম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তার এক সন্তান মানসিকভাবে অসুস্থ, বড় সন্তানও আংশিক মানসিক ভারসাম্যহীন এবং এক কন্যা সন্তান মানসিক সমস্যায় ভুগে আগেই মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে। পারিবারিক চাপ ও মানসিক অস্থিরতার কারণে তিনি এ পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।