শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ১ কার্তিক, ১৪৩৩

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ২৩:৫০

শেয়ার

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য
ছবি সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে আটক হন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত দেওয়ান

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত দেওয়ান।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক উদ্ধারের কাজে থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন কনস্টেবল রোহিত রাস্তা চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় প্রবেশ করেন।

পরে স্থানীয় মাদক কারবারিরা তাঁকে আটক করেন। কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে বিএসএফ এএসআই ইমরানকেও আটক করে।

আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন বলে জানিয়েছে পুলিশ।



আরও পড়ুন: