বৃহস্পতিবার

১৫ অক্টোবর, ২০২৬ ৩০ আশ্বিন, ১৪৩৩

সাজেকে অবরোধ ও ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার, নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ২২:৪৫

শেয়ার

সাজেকে অবরোধ ও ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার, নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা
ছবি; বাংলা এডিশন

খাগড়াছড়ির পর্যটনকেন্দ্র সাজেকে সড়ক অবরোধ ও পর্যটকদের ভ্রমণে প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে নির্বিঘ্নে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা। সড়কে যানবাহন চলাচল ও পর্যটকদের যাতায়াতে আর কোনো বাধা নেই।

বৃহস্পতিবার সাজেক সড়কে চলমান অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা আসে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ছয় দিনের জন্য এ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি।

এর আগে গত ১১ অক্টোবর থেকে সাজেক সড়কে অবরোধ কর্মসূচি ঘিরে যান চলাচল ও পর্যটকদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়। পরিস্থিতির কারণে সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন।

সর্বশেষ অবরোধ কর্মসূচি স্থগিত এবং পর্যটকদের ভ্রমণে প্রশাসনিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে সাজেকে পর্যটন কার্যক্রম স্বাভাবিক হওয়ার পথ সুগম হয়েছে। এখন পর্যটকেরা সড়কপথে সাজেকে যাতায়াত করতে পারবেন।

দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে সাজেক ভ্রমণের সুযোগ ফিরে আসায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।



আরও পড়ুন: