ঝিনাইদহের কোটচাঁদপুরে হোমিওপ্যাথিক চিকিৎসাকেন্দ্রের আড়াল অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে মহেশপুরের দুই নারী ও এক পুরুষ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার কোটচাঁদপুরে এ অভিযান চালানো হয়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দেরআ মধ্যে আলোচনা তৈরি হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হোমিওপ্যাথিক চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটিকে ঘিরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচজনকে আটক করা হলেও তাঁদের সবার পরিচয় ও আটকের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ছাড়া প্রতিষ্ঠানটির বৈধ অনুমোদন ছিল কি না, সেখানে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হতো কি না এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, “অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না। অভিযান চলমান থাকবে।”
আটক ব্যক্তিদের বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ ও তদন্তের বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।
আরও পড়ুন:







