বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আনন্দ মণ্ডল নামে একজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) তিনি চিকিৎসাধীন ছিলেন।
বুধবার দুপুরে শজিমেক হাসপাতালের উপরিচালক ও মিডিয়া মুখপাত্র মনজুর এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে ওই যুবক মারা যান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আনন্দ মণ্ডল সিরাজগঞ্জের কাজীপুরের বাসিন্দা।
শজিমেক হাসপাতালের উপরিচালক ও মিডিয়া মুখপাত্র মনজুর এ মোর্শেদ বলেছেন, গত তিন আগে ওই পুরুষ রোগি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে তিনি মারা যান। তার মরদেহ স্বজনেরা বাড়ি নিয়ে গেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ১১ জনের নতুন করে ডেঙ্গু রোগ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ১৩০৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১২১২ জন। ৮৩ জন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আবুল কালাম আজাদ, বগুড়া।
আরও পড়ুন:







