ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব কসমেটিকসের সিজার মূল্য ৩ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।
বুধবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার শিমুলকুচি ও আঠারোবাড়ী নামক স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী ওই দুই স্থানে পৃথক অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতে তৈরি কসমেটিকস পাচারের চেষ্টা করলে বিপুল পরিমাণ কসমেটিকস জব্দ করা হয়। জব্দ করা পণ্যের সিজার মূল্য ৩ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান বজায় রাখা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।
আরও পড়ুন:







