পঞ্চগড়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী কাদেরুল ইসলামকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে মিস্ত্রিপাড়া বিওপির অধিনে সীমান্ত পিলার ৪১৭/৬-এস পাটসিঁড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক কাদেরুল সদর উপজেলার ফুটকীবাড়ি বগাডাঙ্গা এলাকার মৃত মমির উদ্দিনের ছেলে। বুধবার সকালে ১৮ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপ্তিতে জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পঞ্চগড় সীমান্তে ১৮ বিজিবি এর অধীনস্থ মিস্ত্রিপাড়া বিওপির বিশেষ টহল দল হাবিলদার চালক মোঃ সোহেল রানার নেতৃত্বে সীমান্ত পিলার ৪১৭/৬-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাটসিঁড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করে কাদেরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছে ভারতীয় নেশাজাতীয় উইনসেরেক্স কফ নামের ৮০ বোতল সিরাপ পাওয়া যায়। যার সিজার মূল্য ৩২ হাজার টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সদর থানায় হস্তান্তরের কথাও জানানো হয়।
পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়াও বিজিবি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং চোরাচালানের বিরুদ্ধে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:







