বুধবার

১৪ অক্টোবর, ২০২৬ ২৯ আশ্বিন, ১৪৩৩

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, ঘটনাস্থলে ১১ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ১১:৩৩

শেয়ার

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, ঘটনাস্থলে ১১ ইউনিট
ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গী বেক্সিমকো রোডে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে কারখানার চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওষুধ তৈরির কাঁচামালের গুদাম ও সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরও আটটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টা ২০ মিনিটে কারখানার চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।