ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে আককাছ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। পরে ডোপ টেস্টে পজিটিভ ফল আসার পর সংক্ষিপ্ত বিচার আদালতে তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আককাছ আলী উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আনসার মণ্ডল।
মঙ্গলবার কোটচাঁদপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশের ফ্ল্যাশ রিপোর্ট সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর আককাছ আলীর ডোপ টেস্ট করা হলে ফল পজিটিভ আসে। পরে তাঁকে সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় গাঁজা সেবনের অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।
আরও পড়ুন:







