মঙ্গলবার

১৩ অক্টোবর, ২০২৬ ২৮ আশ্বিন, ১৪৩৩

মা ইলিশ সংরক্ষণে বাঁশখালীতে নৈশ অভিযানে দেড় লক্ষ টাকা জরিমানা

শিব্বির আহমদ রানা,বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ২২:৪২

শেয়ার

মা ইলিশ সংরক্ষণে বাঁশখালীতে নৈশ অভিযানে দেড় লক্ষ টাকা জরিমানা
ছবি; বাংলা এডিশন

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে চট্টগ্রামের বাঁশখালীতে যৌথ নৈশ অভিযান চালিয়ে ২৩ ড্রাম সামুদ্রিক মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

পরে জব্দ করা মাছ নিলামে ৮০ হাজার ৪০০ টাকায় বিক্রি এবং সংশ্লিষ্ট নৌযানের মালিকের কাছ থেকে ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নিলাম ও জরিমানা বাবদ মোট ১ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে পরিচালিত এ অভিযানে নৌযান থেকে ট্রাকে মাছ তোলার সময় মাছগুলো জব্দ করা হয়। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ছিল ৬৭ হাজার টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযান ও মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন।

মা ইলিশের প্রজনন সুরক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।