মঙ্গলবার

১৩ অক্টোবর, ২০২৬ ২৮ আশ্বিন, ১৪৩৩

টঙ্গী বাজারের সুনাম ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে: শওকত হোসেন সরকার

গাজীপুর,প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ২০:৩১

শেয়ার

টঙ্গী বাজারের সুনাম ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে: শওকত হোসেন সরকার
ছবি; সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সম্মানিত ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী টঙ্গী বাজারের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

মঙ্গলবার দুপুরে টঙ্গী বাজার বড় মসজিদের সামনে এ মতবিনিময় সভা ও টঙ্গী বাজার সংযোগ সড়কের উদ্বোধন করা হয়।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মো. রাশেদুল ইসলাম কিরনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

এ সময় ইসমাঈল সিকদার বসু, আব্দুর রহিম খান কালা, যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডলসহ স্থানীয় ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় টঙ্গী বাজারের ঐতিহ্য, সুনাম ও ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের সার্বিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি মো. শওকত হোসেন সরকার বলেন, ঐতিহ্যবাহী টঙ্গী বাজারের সুনাম ধরে রাখতে যা যা করণীয়, তার সবই করা হবে।

তিনি বাজারের ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।