মঙ্গলবার

১৩ অক্টোবর, ২০২৬ ২৮ আশ্বিন, ১৪৩৩

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে নারী চোরাকারবারিসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ১৪:২২

শেয়ার

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে নারী চোরাকারবারিসহ আটক দুই
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ দুজনকে আটক করেছে ৫৯ বিজিবি। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার সকাল ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে টুটুল (২৬) ও মোছা. ছবি বেগমকে (৪২) আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ বোতল ইস্কাফ সিরাপ, একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের সিজার মূল্য ৮১ হাজার টাকা।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।



আরও পড়ুন: