নেত্রকোনা মদনে মাদক সেবনের সময় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৪জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ৮টার দিকে মদন থানাধীন মদন পৌরসভাস্থ শওদাগর পাড়া বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
মদন থানা সূত্রে জানা গেছে, থানার এসআই মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনকালে ৪ জনকে আটক করা হয়। এ সময় আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতদের মধ্যে একজন হলো- মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের (বর্তমান মদন বাজার) মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী আকন্দ হিরা (২৯)। সে মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক।
বাকী তিনজন হলো- মদন দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) ও আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।
এ ঘটনায় মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, মাদক সেবন অবস্থায় ৪ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"
আরও পড়ুন:







