ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হানিফপুর গ্রামে সোমবার রাতে মোহাম্মদ বজলুর রহমানের দুই বিঘা ধানক্ষেতে ঘাস পোড়া বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রমজান ও রাশিদুল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক বজলুর রহমান।
বজলুর রহমানের দাবি, রমজান ও রাশিদুল মিলে তাঁর ধানক্ষেতে ঘাস পোড়া বিষ প্রয়োগ করেছেন। এতে তাঁর দুই বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাটি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তিনি।
কৃষকের অভিযোগ, ধান চাষের পেছনে তাঁর শ্রম ও অর্থ ব্যয় হয়েছে। ধান নষ্ট হয়ে গেলে তাঁকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।
একই সঙ্গে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে।
তবে রমজান ও রাশিদুলের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আরও পড়ুন:







