মঙ্গলবার

১৩ অক্টোবর, ২০২৬ ২৮ আশ্বিন, ১৪৩৩

যশোরের বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আটক

হারুন অর রশিদ বাপ্পী (শার্শা উপজেলা প্রতিনিধি)

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ০৯:৪৭

শেয়ার

যশোরের বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আটক
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক খোকনকে আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বেনাপোল বাজার এলাকা থেকে তাঁকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক আব্দুল হক খোকন বেনাপোল পৌরসভার দিঘিরপাড় এলাকার মৃত আনোয়ার উল্লাহর ছেলে। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁকে আটক করা হয়েছে। তবে কী অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।