মঙ্গলবার

১৩ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৬০ বোতল মদসহ নারী গ্রেপ্তার

মোঃ হামজা শেখ, রাজবাড়ী

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ২২:৫৭

শেয়ার

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৬০ বোতল মদসহ নারী গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ ঘটনায় নার্গিস বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সন্ধা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে নার্গিস বেগমের কাছ থেকে ৬০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া তাঁর কাছ থেকে ৫ লিটার চোলাই মদও জব্দ করা হয়।

গ্রেপ্তার নার্গিস বেগম দৌলতদিয়া যৌনপল্লীর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত রব মোল্লার স্ত্রী ও মৃত ওয়াহাব মোল্লার মেয়ে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।