সোমবার

১২ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

মেহেরপুরের ঝাঁউবাড়িয়ায় বাবাকে হত্যার পর ছেলে থানায় হাজির

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ১৯:০৫

শেয়ার

মেহেরপুরের ঝাঁউবাড়িয়ায় বাবাকে হত্যার পর ছেলে থানায় হাজির
ছবি: বাংলা এডিশন

মেহেরপুর সদর উপজেলার ঝাঁউবাড়িয়া গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের হাসুয়ার কোপে হাবিল উদ্দিন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত হাবিল উদ্দিন ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে হাবিল উদ্দিনকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন তাঁর ছেলে সাহাবুল ইসলাম।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত সাহাবুল ইসলামকে আটক করা হয়েছে।



আরও পড়ুন: