‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর কাবাডিতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শাহ্ গরীবুল্লাহ্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েদের দল।
জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে এলাকায় ফেরার পর মঙ্গলবার (১২ অক্টোবর) খেলোয়াড়দের আনন্দ র্যালির মাধ্যমে বরণ করে নেয়া হয়। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে র্যালি শেষে খেলোয়াড়েরা উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এদিকে, গত ৬ সেপ্টেম্বর কুমিল্লার ঐতিহাসিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় ৯ সেপ্টেম্বর এবং ১০ সেপ্টেম্বর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় পর্যায়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করায় বিদ্যালয় কর্তৃপক্ষ খেলোয়াড়দের খোলা ছাদের গাড়িতে করে বরণ করে নেয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ অর্জন এলাকার শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে।
আরও পড়ুন:







