ছবি সংগৃহীত
বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার আজমপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বিভিন্ন কারখানার শত শত শ্রমিক সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।
দক্ষিণখানের অতিরিক্ত উপকমিশনার কে এইচ এম এরশাদ সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণখানের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বেলা ১১টার দিকে জড়ো হয়ে সড়কে বিক্ষোভ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন:







