সোমবার

১২ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ ২১ জানুয়ারি শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা ইসির প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ জীবননগর সীমান্তে চার পিস স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক, ভ্যান জব্দ জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে আট শিশুসহ আটক ২৩ বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর বগুড়ায় ডিবির অভিযানে কিশোর গ্যাং লিডার সুইটসহ গ্রেপ্তার দুই

জীবননগর সীমান্তে চার পিস স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক, ভ্যান জব্দ

খুলনা বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ১৩:২৬

শেয়ার

জীবননগর  সীমান্তে চার পিস স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক, ভ্যান জব্দ
ছবি; বাংলা এডিশন

চুয়াডাঙ্গা জীবননগর সীমান্তে ৪ পিস স্বর্ণের বারসহ মোঃ সেলিম নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় তার ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটো ভ্যান জব্দ করা হয়।

শনিবার রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৬৭ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর যাত্রী ছাউনি নামক স্থানে এ অভিযান চালানো হয়।

৫৮ বিজিবি সূত্রে জানা যায়, গয়েশপুর বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ ইছাব্বর আলীর নেতৃত্বে ৮ সদস্যের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অবস্থান নেয়। এ সময় স্বর্ণ পাচারের সন্দেহে সর্দার পাড়া গ্রামের মোঃ সেলিমকে আটক করা হয়। তার পিতার নাম মোঃ বাবর আলী, পোস্ট- ধোপাখালী, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা।

পরে মহেশপুর ব্যাটালিয়ন সদর থেকে সহকারী পরিচালক মোঃ মুন্সি ইমদাদুর রহমানের উপস্থিতিতে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক ওজন প্রায় ৫০০.৭৬ গ্রাম। চুয়াডাঙ্গা জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর স্বর্ণের বারের প্রকৃত মূল্য নির্ধারণ করা হবে।

৫৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত আসামিকে জীবননগর থানায় সোপর্দ এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।