শনিবার

১০ অক্টোবর, ২০২৬ ২৫ আশ্বিন, ১৪৩৩

বেনাপোল সীমান্তে বিজিবির সাড়ে ছয় লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

হারুন অর রশিদ বাপ্পী, শার্শা

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ২১:৩৭

শেয়ার

বেনাপোল সীমান্তে বিজিবির সাড়ে ছয় লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ছবি: বাংলা এডিশন

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫১ হাজার ৬০০ টাকা।

শনিবার দুপুরে ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধীন বেনাপোল আইসিপির টহলদল এ অভিযান চালায়। অভিযানে ভারতীয় ৬১টি শাড়ি, একটি থ্রি-পিস, পাঁচটি চকলেট, ৬০০ পিস ওষুধ এবং ১০৫টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে এ ঘটনায় জব্দ করা পণ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।