শনিবার

১০ অক্টোবর, ২০২৬ ২৫ আশ্বিন, ১৪৩৩

পটুয়াখালীতে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর হাদি’

মোঃ ইমরান হোসেন,পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ১০:৪২

শেয়ার

পটুয়াখালীতে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর হাদি’
ছবি; বাংলা এডিশন

আধিপত্যবাদবিরোধী আন্দোলনের শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুস্পষ্ট বিচার নিশ্চিত করার দাবিতে পটুয়াখালীতে ‘মার্চ ফর হাদি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে পটুয়াখালীর ঝাউতলায় হৃদয় তরুয়া চত্বরে সাধারণ সচেতন শিক্ষার্থীবৃন্দ, পটুয়াখালীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ঝাউতলা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনানীতে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র নেতা তোফাজ্জেল হোসেন, মোঃ কাওছার আহমেদ, রিয়াদ আজাদ, মো. ইব্রাহিম শরিফ, মো. মাহমুদুল হাসান, মোঃ সাকিব বিল্লাহ, আসিবুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা।

সমাবেশে তোফাজ্জেল হোসেন তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—

১. ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করতে হবে।

২. গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

৩. শাপলা গণহত্যা, পিলখানা গণহত্যা এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ধারাবাহিকভাবে চলবে বলে জানান কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা।