শুক্রবার

৯ অক্টোবর, ২০২৬ ২৪ আশ্বিন, ১৪৩৩

খাগড়াছড়ি থেকে ইয়াবা চালান নিয়ে ঢাকায়, গ্রেপ্তার দুই চাকমা যুবক

আশরাফুল রনি (স্টাফ রিপোর্টার)

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬ ২০:২৩

শেয়ার

খাগড়াছড়ি থেকে ইয়াবা চালান নিয়ে ঢাকায়, গ্রেপ্তার দুই চাকমা যুবক
ছবি: বাংলা এডিশন

খাগড়াছড়ি থেকে ঢাকায় ইয়াবার চালান নিয়ে যাওয়ার পথে রাজধানীর যাত্রাবাড়ীতে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার ভোরে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চিয়উছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা একটি বাসে ইয়াবার বড় চালান ঢাকায় নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টোল প্লাজার সামনে ‘শান্তি পরিবহন’ নামের একটি বাস থামিয়ে দুই যাত্রীর শরীর তল্লাশি করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।