ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার সুলতানপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সড়কে "আজিজ এন্টারপ্রাইজ অ্যান্ড ফার্নিচার মার্টের" সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের কুমদী গ্রামের মৃত ছোট্টু মিয়ার ছেলে সুজন মিয়া (৪৩) এবং একই ইউনিয়নের বাড়িয়ল গ্রামের মো. আবদুল খালেকের ছেলে মোখলেছুর রহমান (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার পরিচালিত অভিযানে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তাজুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার দু'জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাজেদুল হাসান।
তিনি জানান, মাদকের অপব্যবহার ও অবৈধ বেচাকেনারোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:







