চাঁপাইনবাবগঞ্জে পিতাকে মানসিক রোগী সাজানো অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। শুক্রবার সকালে ভুক্তভোগী পিতা ও পরিবারের সদস্যদের উদ্যোগে শিবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আফজাল বিশ্বাস। লিখিত বক্তব্যে পিতা আফজাল বিশ্বাস বলেন, গত ১৮ মাস পূর্বে ক্যান্সারে আক্রান্ত হলে দুই জামাই ৫ লাখ টাকা খরচ করে আমার চিকিৎসা করাই। দ্বিতীয় দফায় ক্যান্সার আক্রান্ত হলে অর্থের সংকট দেখা দিলে জমি বিক্রয়ে বাধা দেন একমাত্র ছেলে আসাদুজ্জামান টুনু। এমনকি তার মা ও বোনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। সম্পর্কে টানাপোড়ন হলে বাবাকে মানসিক রোগী সাজিয়ে চিকিৎসকের কাছ থেকে সনদ নিয়ে সাব-রেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরে প্রদান করেন। এ ঘটনায় ছেলের বিরুদ্ধে তদন্ত করে শাস্তির দাবি জানান পিতা ও পরিবারের সদস্যরা। তবে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহবুব হোসেন বলেন, তিনি যখন এসেছিলেন, তখন ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় মানসিকভাবে অসুস্থ ছিলেন মর্মে সনদ দেয়া হয়েছিল। এখন যদি সুস্থ হন, তাহলে সার্টিফাই কপি দেয়া হবে। এদিকে আসাদুজ্জামান টুনু বলেন, চাচা ও বোন মিলে একটি চক্র বাবার সম্পত্তি হাতিয়ে নিয়েছেন। এর প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি।
লিখিত বক্তব্য রাখেন পিতা আফজাল হোসেন, এসময় উপস্থিত ছিলেন স্ত্রী রুমালি বেগম, দুই মেয়ে রেহেনা পারভিন, মাহমুদা খাতুন।
আরও পড়ুন:







