ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় যশোরের বেনাপোলে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান চালিয়েছে বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামী। শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বেনাপোল বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির ও মেয়র প্রার্থী মো. রেজাউল ইসলাম। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং সামাজিক সচেতনতা বাড়ানো সবার দায়িত্ব। সুস্থ ও পরিচ্ছন্ন বেনাপোল গড়ে তুলতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অভিযানে সরাসরি পরিচ্ছন্নতা ও ওষুধ ছিটানোর কাজে অংশ নেন বেনাপোল পোর্ট থানা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল হামিদ, পৌর আমির মো. রিয়াছাত আলী, পৌর সেক্রেটারি মো. নুরুল হক এবং কর্মপরিষদ সদস্য মো. ওসমান গনি ও মনিরুজ্জামান।
এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে ৩ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলম, ৫ নম্বর ওয়ার্ডের মো. শহিদুল্লাহ ও মো. শওকত আলী, ৭ নম্বর ওয়ার্ডের মো. জাকারিয়া এবং ৮ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার হোসেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে বেনাপোল উন্নয়ন কমিটির সভাপতি মাওলানা ইলিয়াছ, সদস্য শাহাদৎ হোসেন ও আব্দুল কাদের এবং শ্রমিক কল্যাণের পোর্ট থানা সেক্রেটারি মো. শহিদুল ইসলাম শহিদসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অভিযানকালে বেনাপোল বাজারের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ফগার ও স্প্রে মেশিনের সাহায্যে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।
আরও পড়ুন:







