ভোলা -লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কে রাস্তা রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতীর সিএনজি র ধাক্কায় (পথচারী) মসজিদের ইমাম গুরুতর আহত হয়।
এ ঘটনায় ঘাতক সিএনজি চালক পালিয়ে গেলেও স্থানীয়রা সিএনজি আটক করেন।
পরে সিএনজি টি ইলিশা ফাঁড়ি পুলিশ হেফাজতে নিয়েছে বলে নিশ্চিত করেন ফাঁড়ির ইনচার্জ বশির উদ্দিন।
শুক্রবার সকালে ভোলার ইলিশা সড়কের পাকার মাথা নামক স্থানে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
আহত মাওলানা মোঃ ইউনুস কে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে জরুরী বিভাগে প্রেরণ করলে কর্ত্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেছেন বলে নিশ্চিত করেন হাসপাতালে কর্ত্তব্যরত পুলিশ সদস্য মোঃ মামুন হাওলাদার।
নিহত মাওলানা ইউনুস সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত মোঃমজিবল হকের পুত্র ও স্থানীয় একটি মসজিদের পেশ ইমাম ছিলেন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন সড়ক দূর্ঘটনায় ইমাম নিহতের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং নিহতের পরিবারকে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন:







