বৃহস্পতিবার

৮ অক্টোবর, ২০২৬ ২৩ আশ্বিন, ১৪৩৩

শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ

জান্নাতুল বাকী, শেরপুর

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬ ২২:১৩

শেয়ার

শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ
ছবি: বাংলা এডিশন

শেরপুরের শ্রীবরদী উপজেলার বৈষ্টমপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার ভোররাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর কর্ণঝোড়া ক্যাম্পের একটি টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৩১ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।