আইএফআইসি ব্যাংক পিএলসির ৫০ বছর পূর্তি উপলক্ষে মেহেরপুরের আমঝুপি বাজার উপশাখায় কেক কাটা, দোয়া ও গ্রাহকদের নিয়ে আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় আমঝুপি বাজার উপশাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
অনুষ্ঠানে কেক কেটে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। পরে ব্যাংকের ৫০ বছরের পথচলা, বিভিন্ন অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
আইএফআইসি ব্যাংক আমঝুপি উপশাখার ইনচার্জ মো. ইসতিয়াক আহমেদ বলেন, দীর্ঘ পাঁচ দশক ধরে আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গ্রাহকদের আস্থা ও সহযোগিতাই ব্যাংকের দীর্ঘ পথচলার অন্যতম প্রধান শক্তি। ভবিষ্যতেও আরও উন্নত ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক আমঝুপি উপশাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. জিহাদুল হাসান, আমঝুপি মধ্য বাজার কমিটির সভাপতি হাসিবুরজ্জামান স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী আসাদ খান, খোকনসহ স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আমঝুপি হাট জামে মসজিদের পেশ ইমাম শামসুল আলম।
পরে উপস্থিত অতিথি, গ্রাহক ও ব্যাংক কর্মকর্তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের সঙ্গে স্থানীয় গ্রাহকদের দীর্ঘদিনের সম্পর্ক ও পারস্পরিক আস্থার বিষয়টি উঠে আসে।
আরও পড়ুন:







