বৃহস্পতিবার

৮ অক্টোবর, ২০২৬ ২৩ আশ্বিন, ১৪৩৩

পঞ্চগড়ে ফুটবল একাডেমিতে খেলার সামগ্রী বিতরণ

মো.সম্রাট হোসাইন,পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬ ১৫:০০

শেয়ার

পঞ্চগড়ে ফুটবল একাডেমিতে খেলার সামগ্রী বিতরণ
ছবি: বাংলা এডিশন

পঞ্চগড়ের বোদা উপজেলা প্রমিলা ফুটবল একাডেমির খেলোয়ারদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ এ খেলা সামগ্রী তুলে দেন।

জেলা পরিষদের বাস্তবায়নে একাডেমির খেলোয়ারদেরকে জার্সি সেটসহ বুট জুতা দেয়া হয়।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার সরকার,সহকারী প্রকৌশলী শাকিল আর রউফ,প্রমিলা ফুটবল একাডেমির প্রশিক্ষক মোফাজ্জল হোসেন বিপুলসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের প্রশাসক এম.এ.মজিদ বলেন, প্রমিলা ফুটবল একাডেমি জাতীয় পর্যায়ের দল। এই দলটির জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।