বৃহস্পতিবার

৮ অক্টোবর, ২০২৬ ২৩ আশ্বিন, ১৪৩৩

ঠাকুরগাঁও-এক উপনির্বাচনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ

‎শরিফুল ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬ ১৪:৪৫

শেয়ার

ঠাকুরগাঁও-এক উপনির্বাচনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ
ছবি: বাংলা এডিশন

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলেদেন জেলা নির্বাচন অফিসার ও ঠাকুরগাঁও ১ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম।

‎এ সময় আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত এক মতবিনিময় রিটার্নিং অফিসার প্রার্থী ও তাদের প্রতিনিধিদের কথা শুনেন এবং অবাধ, সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। আসনটিতে আগামী ২৯ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

‎এই আসনের নির্বাচনে বিএনপি-জমায়াতসহ পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‎এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন ধানের শীষ প্রতীক, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত দেলাওয়ার হোসেন দাড়িপাল্লা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীক, খেলাফত আান্দোলনের আব্দুল আলীম নিজামী বটগাছ প্রতীক ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুককে ডাক প্রতীক তুলে দেন ঠাকুরগাঁও ১ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো: কামরুল ইসলাম।

‎ঠাকুরগাঁও-১ আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি এলাকা নিয়ে গঠিত। এর আগে আসনটিতে জয়ী হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীয় হয়েছিলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করেন আগামী ২৯ অক্টোবর উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

‎আসনটির মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১৮৫টি।