বৃহস্পতিবার

৮ অক্টোবর, ২০২৬ ২৩ আশ্বিন, ১৪৩৩

বসতি মেলা-২০২৬ শেষ, রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলায় দর্শনার্থীদের আগ্রহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬ ১১:০২

শেয়ার

বসতি মেলা-২০২৬ শেষ, রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলায় দর্শনার্থীদের আগ্রহ
ছবি সংগৃহীত

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজউক আয়োজিত তিন দিনব্যাপী বসতি মেলা ২০২৬ শেষ হয়েছে। সোমবার (৫ অক্টোবর) শুরু হওয়া মেলায় আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিশেষ সহকারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় রূপায়ণ গ্রুপের নির্মিত রূপায়ণ সিটি উত্তরা অংশ নেয়। মেলা চলাকালে প্রতিষ্ঠানটির স্টলে দর্শনার্থী ও সম্ভাব্য গ্রাহকদের উপস্থিতি দেখা যায়। বিশেষ করে রূপায়ণ সিটির প্রিমিয়াম স্কাই ভিলা প্রকল্প সম্পর্কে জানতে দর্শনার্থীদের আগ্রহ ছিল।

স্কাই ভিলার সুযোগ-সুবিধা সম্পর্কে জানানো হয়

রূপায়ণের কর্মকর্তারা দর্শনার্থীদের স্কাই ভিলার আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তাব্যবস্থা, পরিকল্পিত পরিবেশ ও গেটেড কমিউনিটি জীবনধারা সম্পর্কে বিস্তারিত জানান।

মেলায় স্কাই ভিলা প্রকল্প নিয়ে গ্রাহকদের আগ্রহ এবং রূপায়ণ সিটি উত্তরার স্টলে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেলায় রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।