ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান সাইবার ফোরাম (TRCF) জেলা শাখার ২০২৬-২০২৭ মেয়াদের ৪৭ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। নতুন কমিটিতে মো. সিরাজুল ইসলাম (রিপন) সভাপতি এবং খন্দকার মো. শাহআলম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার তারেক রহমান সাইবার ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. লুৎফুল হাই ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সময়ে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বাস্তবতায় ব্রাহ্মণবাড়িয়ায় দলের বিভিন্ন কর্মসূচি ও জনসম্পৃক্ত কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে আরও সু-সংগঠিতভাবে তুলে ধরতে নতুন কমিটি ভূমিকা রাখতে পারে।
জেলা সদর ছাড়াও আখাউড়া, কসবা, বিজয়নগর, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর, নবীনগর ও বাঞ্ছারামপুরসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার সাংগঠনিক কার্যক্রম সমন্বিতভাবে তুলে ধরার সুযোগ রয়েছে জেলা TRCF-এর সামনে।
তবে রাজনৈতিক প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলতার বিষয়টিকেও গুরুত্ব দেয়ার প্রয়োজন রয়েছে। তথ্য প্রকাশের আগে তা যাচাই, গুজব ও অপপ্রচার পরিহার, ব্যক্তিগত আক্রমণ ও উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকা এবং রাজনৈতিক মতপার্থক্যের ক্ষেত্রে শালীন ভাষা ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া জরুরি।
সংশ্লিষ্টদের মতে, উপজেলা ও পৌর পর্যায়ে দক্ষ সাইবার টিম গঠন, তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কার্যকর ব্যবস্থা এবং জেলা নেতৃত্বের সঙ্গে নিয়মিত সমন্বয় থাকলে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হতে পারে। একই সঙ্গে তরুণদের প্রযুক্তিনির্ভর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগও তৈরি হবে।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে প্রত্যাশা, তথ্যের সত্যতা, সাংগঠনিক শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে ইতিবাচক ও দায়িত্বশীল সাইবার কার্যক্রম পরিচালনা করবেন। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় একটি সু-সংগঠিত ও জনসম্পৃক্ত অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে তারেক রহমান সাইবার ফোরাম কার্যকর ভূমিকা রাখবে।
আরও পড়ুন:







