বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২২ আশ্বিন, ১৪৩৩

ময়মনসিংহের ফুলপুরে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন বাবা

শফিক সরকার, ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬ ১৯:০২

শেয়ার

ময়মনসিংহের ফুলপুরে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন বাবা
ছবি: বাংলা এডিশন

ময়মনসিংহের ফুলপুরে মাদক সেবনের অপরাধে মাদকাসক্ত সছেলেকে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন বাবা ।

বুধবার এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের ফুলপুরে । মাদকাসক্ত ওই তরুণের নাম আরিফ মিয়া (২৩)। সে পৌরসভার শেরপুর রোডের গোদারিয়া গ্রামের মোঃ হেলাল মিয়ার ছেলে। ভ্রাম্যমাণ আদালত তাকে ১শ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বুধবার(৭ অক্টোবর) বিকালে এ কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা।

এ প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাদকাসক্ত আরিফের কারণে দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তির সৃষ্টি হচ্ছে বলে জানান হেলাল মিয়ার দম্পতি। বুধবার পৌরসভার গোদারিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার স্থানীয় বাসিন্দা হেলাল মিয়ার দম্পতি তাদের সন্তান আরিফকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দেন। সে বাড়িতে প্রতিনিয়ত মাদক সেবন করে। মাদক সেবনের টাকা না পেয়ে পরিবারের লোকজনের ওপর অত্যাচার করে আসছে দীর্ঘদিন যাবত। তার বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকসহ হাতেনাতে আটক করে। ঘটনার সত্যতা পাওয়ায় মাদক সেবনের অপরাধে ২০১৮ এর ৩৬এর (১) ৫ধারাই আরিফকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি আরও জানান, পরে ফুলপুর থানা পুলিশ কারাদণ্ডপ্রাপ্ত আরিফ কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

আরিফের বাবা হেলাল মিয়া জানান, হাজার নিষেধ করার পরেও আমার ছেলে মাদক সেবন বন্ধ না করায় বাধ্য হয়ে আমাকে প্রশাসনের সাহায্য নিতে হয়েছে।



আরও পড়ুন: